একজন লোক দেখল একটি সাপ আগুনের মধ্যে প্রায় মরে যাওয়ার মত অবস্থা এবং সে সাপটিকে উদ্ধার করার সিদ্ধান্ত নিলো। যখন সে হাত বাড়ালো তখন সাপটি তার হাতে কামড় বসিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং পুনরায় সাপটি আগুনের মধ্যে পরে গেল।
সুতরাং, লোকটি চারপাশে তাকিয়ে একটি লোহার পাত খুঁজে পেল যা ব্যবহার করে সাপটিকে পুনরায় উদ্ধার করল।
পাশে কেউ একজন পুরো ঘটনাটি দেখছিলো এবং জিজ্ঞেস করল, সাপটি আপনাকে কামড় বসিয়ে দেওয়ার চেষ্টা করছে তারপরেও কেন আপনি এটাকে বাঁচালেন?
লোকটি জবাব দিয়েছিল: "সাপের প্রকৃতি হচ্ছে কামড় দেওয়া তাই বলে আমার প্রকৃতি আমি বদলাতে পারি না। আমার প্রকৃতি হচ্ছে সাহায্য করা ।
তাই, জীবনে কেউ আপনার ক্ষতি করলেও আপনার প্রকৃতি বদলাবেন না। আপনার ভাল মানসিকতা নষ্ট হবে না। তবে আমাদের মনে রাখতে হবে সবকিছুতে সাবধান ও সতর্ক হওয়া উচিত।


0 Comments