Header Ads Widget

Responsive Advertisement

তুলসী মাহাত্ম্য




তুলসীবৃক্ষ বেশ কিছু ভেষজগুণের জন্য বিখ্যাত, কিন্তু ভক্তরা তাকে ভেষজ হিসাবে কখনোও দেখেন না। তুলসীদেবী ভগবানের একজন শুদ্ধ ভক্ত এবং আমাদের কাছে পূজনীয়া। ভক্তরা তুলসী বৃক্ষ রোপণ ও পরিচর্যা করেন ভগবদ্ভক্তি বৃদ্ধির জন্য ─── অন্য কোন উদ্দেশ্যে নয়।

👉 PDF Download link : https://drive.google.com/file/d/10dKCB0IzifHi62waWZGzHkeVVOFykcFh/view?usp=drivesdk (59.24 MB)

🔴#কিছু_বিষয়_জেনে_রাখুনঃ🔴
───────────────────────

-🚩 কেবলমাত্র তুলসী দর্শন, স্পর্শন, প্রণাম এবং তুলসীদেবীর গুণমহিমা শ্রবণের মাধ্যমে যে কেউ নিত্যকাল বৈকুন্ঠলোকে বাস করার সৌভাগ্য অর্জন করেন। (#স্কন্দপুরাণ)

-🚩 কখনোই বিগ্রহের সামনে তুলসীদেবীর পূজা করা উচিত নয়।

-🚩 বিষ্ণুপূজায় তুলসীপত্র অপরিহার্য, তুলসীপত্র চয়ন করতে হয় কেবলমাত্র সকালে। (পরিস্থিতি অনুযায়ী বিকালে কিন্তু রাতে কখনোই নয়)

-🚩 বিষ্ণুতত্ত্ব-বিগ্রহ এবং আলেখ্যসমূহের চরণকমলে অর্থাৎ শ্রীকৃষ্ণ, নৃসিংহদেব, মহাপ্রভু শ্রীচৈতন্যদেব, নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত প্রভু প্রভৃতির পাদপদ্মেই কেবল তুলসীপত্র অর্পণ করা যায়। (এমনকি রাধারানীর চরণেও নয়)

-🚩 বিগ্রহ পূজার সময় গুরুদেবের দক্ষিণ হস্তে তুলসীপত্র অর্পণ করা যেতে পারে, যাতে তিনি তা শ্রীকৃষ্ণের পাদপদ্মে দান করতে পারেন।

-🚩 দ্বাদশীতে তুলসীপত্র চয়ন নিষিদ্ধ, তার কারণ হচ্ছে তুলসীদেবী দ্বাদশী তিথিতে আবির্ভূত হয়েছিলেন।

প্রেমভক্তি-প্রদায়িনী শ্রীশ্রী বৃন্দাদেবী কী........🙌🙌

Post a Comment

0 Comments